কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লতাবর গ্রামের ইউনুস আলীর বাড়িতে চুরির চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় এলাকাবাসী।
জানা গেছে, গত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে বাড়িতে কোনো সদস্য না থাকার সুযোগে চুরির উদ্দেশ্যে সেখানে প্রবেশের চেষ্টা করেন তাঁরা। পরে স্থানীয়দের তৎপরতায় আব্দুল জব্বার আলী (৫৫) ও আলম মিয়া (৫০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক আব্দুল জব্বার আলী লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের এবং আলম মিয়া রাজারহাটের উমর মজিদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বালাকান্দি মৌজার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় উমর মজিদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চোর চক্রের জয়নাল আবেদিনের দেওয়া তথ্যের ভিত্তিতে বিষয়টি সামনে আসে বলে জানা যায়।
পরে উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিলের সহযোগিতায় সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এলাকাবাসীর সম্মিলিত সিদ্ধান্তে আটক দুই ব্যক্তিকে পর্ববর্তীতে যাতে করে কোন এলাকায় চুরি না করেন তার জন্য ওয়াদা করে
দুই ইউপি সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঢাকা
,
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :
যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।
রাজারহাটে গভীর রাতে বাড়িতে চুরির চেষ্টা, অভিযোগে আটক ২
-
স্টাফ রিপোর্টার - আপডেট সময় ১২:০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- ২৭ বার পড়া হয়েছে
ট্যাগস











