ঢাকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

  • Reporter Name
  • আপডেট সময় ০২:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে
৮

মৌমাছির কামড়ে নিহত ১ আহত ১

কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির আক্রমণে খলিলউল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন নামে আরও এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, সকালে বাড়ির পাশের জমিতে বেগুনক্ষেতে নিড়ানি দিচ্ছিলেন ওই গ্রামের জামাতউল্লাহর ছেলে খলিলউল্লাহ। এ সময় পাশের একটি গাছে থাকা মৌমাছির চাকে বাজপাখি আক্রমণ করলে মৌমাছির দল ক্ষিপ্ত হয়ে খলিলউল্লাহ ও পাশের বাড়িতে থাকা মর্জিনা খাতুনকে আক্রমণ করে। এতে দুজনই গুরুতর আহত হন।

তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে খলিলউল্লাহর শারীরিক অবস্থার অবনতি সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ময়মনসিংহ নেওয়ার পথে মাঝ পথে তাঁর মৃত্যু হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নবীউল ইসলাম জানান, মৌমাছির হুলের বিষে অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন (তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া) হতে পারে। এ ধরনের প্রতিক্রিয়ায় রোগীর মৃত্যু ঘটতে পারে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

আপডেট সময় ০২:১৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬