ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

শিক্ষার্থীদের ভালোবাসার উপহারে আপ্লুত ফিউচার ড্রিম কোচিং সেন্টারের পরিচালক ফখরুল ইসলাম।

১৯

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমারপুর বাজারস্থ ফিউচার ড্রিম কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ ফখরুল ইসলাম তাঁর শিক্ষার্থীদের কাছ থেকে ভালোবাসার স্মারক উপহার পেয়ে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন।

সম্প্রতি ফিউচার ড্রিম কোচিং সেন্টারের নবম শ্রেণির শিক্ষার্থীরা তাদের প্রিয় পরিচালককে সম্মান ও ভালোবাসার নিদর্শন হিসেবে একটি বিশেষ উপহার প্রদান করে। শিক্ষার্থীদের এমন আন্তরিকতা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

এ সময় মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “আজ আমি সত্যিই গর্বিত ও আনন্দিত। শিক্ষার্থীদের এই ভালোবাসা ও সম্মান আমার কাছে অমূল্য। একজন পরিচালক হিসেবে আমার সবচেয়ে বড় অর্জন হলো শিক্ষার্থীদের বিশ্বাস, ভালোবাসা ও সফলতা। তাদের এই আন্তরিকতা আমাকে শিক্ষা কার্যক্রমে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ, শিক্ষাজীবনের সাফল্য এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আমি আন্তরিকভাবে দোয়া ও শুভকামনা জানাই।”

স্থানীয় অভিভাবক ও সচেতন মহল মনে করেন, শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের এমন হৃদ্যতাপূর্ণ সম্পর্ক শিক্ষা প্রতিষ্ঠানের ইতিবাচক পরিবেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফিউচার ড্রিম কোচিং সেন্টারের শিক্ষার্থীদের এই উদ্যোগ শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্টার্টআপ, সাইন্স প্রোজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শোকেচিং প্রোগ্রামে ১ম স্থানে চিলমারী সিনিয়র আলিম মাদরাসা।

শিক্ষার্থীদের ভালোবাসার উপহারে আপ্লুত ফিউচার ড্রিম কোচিং সেন্টারের পরিচালক ফখরুল ইসলাম।

আপডেট সময় ০৫:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬