ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

অভাবের সংসারে ৮ বছরের শিশুর সংগ্রাম, সহায়তার অপেক্ষায় অসহায় পরিবার।

১১২

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নাগদা গ্রামের একটি পরিবার দীর্ঘদিন ধরে চরম অভাব-অনটনের মধ্যে জীবনযাপন করছে। পরিবারের কর্তা সুশান্ত সরকার শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতে পারছেন না। অপরদিকে তার স্ত্রীও অসুস্থ। ফলে চার সন্তানসহ ছয় সদস্যের পরিবারটি মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুশান্ত সরকার একসময় কারখানায় কাজ করে সংসার চালাতেন। কিন্তু দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভোগার কারণে বর্তমানে তিনি কর্মক্ষমতা হারিয়েছেন। পরিবারের আয় প্রায় বন্ধ হয়ে যাওয়ায় নেমে এসেছে চরম দুর্ভোগ।

পরিবারটির চার সন্তানের মধ্যে দুইজন শারীরিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন বলে জানা গেছে। এ অবস্থায় পরিবারের বড় সন্তান, যার বয়স মাত্র ৮ বছর, একটি মোটরসাইকেল সার্ভিসিং সেন্টারে কাজ করে পরিবারের ভরণপোষণে সহায়তা করছে।

পরিবারের সদস্যরা জানান, অনেক সময় পর্যাপ্ত খাবার জোটে না। অভাব-অনটনের কারণে নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করাও তাদের জন্য কঠিন হয়ে পড়েছে। শিশুদের পড়াশোনা ও চিকিৎসার বিষয়েও পরিবারটি নানা সংকটে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, পরিবারটির বসতঘর অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভাঙাচোরা ঘরেই গাদাগাদি করে বসবাস করছেন পরিবারের সদস্যরা। সামান্য প্রাকৃতিক দুর্যোগেও তাদের দুর্ভোগ বেড়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানান, পরিবারটি দীর্ঘদিন ধরে কষ্টের মধ্যে জীবনযাপন করছে। প্রতিবেশীদের সহযোগিতায় মাঝে মাঝে খাদ্য সহায়তা পেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

এলাকাবাসীর দাবি, পরিবারটির জন্য জরুরি ভিত্তিতে সরকারি ও বেসরকারি সহায়তা প্রয়োজন। সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল সংগঠন এবং মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

মানবিক সহায়তার জন্য যোগাযোগ (বিকাশ): ০১৭৮০৭০৮৩১৭।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় কুড়িগ্রাম-৪ আসনের এমপিকে প্রাণঢালা অভিনন্দন।

অভাবের সংসারে ৮ বছরের শিশুর সংগ্রাম, সহায়তার অপেক্ষায় অসহায় পরিবার।

আপডেট সময় ০১:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬