ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

আশুলিয়া সাভারে ডিবির বিশেষ অভিযান: ডাকাত দলের ৪ সদস্য ও ৩ জুয়ারীসহ গ্রেফতার ৭।

ঢাকা জেলার ডিবি (উত্তর) পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন ছিনতাইকারী/ডাকাত দলের সদস্য ও ৩ জন জুয়ারীসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১৯ মে) ঢাকা জেলা ডিবি (উত্তর) সূত্রে এ তথ্য জানা যায়।

পুলিশ জানায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিন এর নির্দেশনায় ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

প্রথম অভিযানে ১৯ মে ভোর ৩টা ৫ মিনিটে আশুলিয়ার বগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য ওয়াসিম ওরফে শুটার ওয়াসিম (৩৬), নাসির (২২), গোলাম রব্বানী (৩০) ও বাবু (৩৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি লোহার ধারালো চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি স্টিলের চাপাতি, একটি স্টিলের চাকু ও একটি ধারালো কাটার উদ্ধার করা হয়।

অপরদিকে, দ্বিতীয় অভিযানে ১৮ মে রাত সাড়ে ১০টার দিকে সাভারের কাতলাপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সিপন মিয়া (২৫), সানাউল্লাহ (২৫) ও মোহাম্মদ আলী (৪০) কে আটক করা হয়। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত এক বান্ডিল তাস, ৫ হাজার ৩০০ টাকা নগদ অর্থ এবং একটি বিছানার চাদর উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত ওয়াসিম ওরফে শুটার ওয়াসিমের বিরুদ্ধে ৫টি এবং গোলাম রব্বানীর বিরুদ্ধে ১টি মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

আশুলিয়া সাভারে ডিবির বিশেষ অভিযান: ডাকাত দলের ৪ সদস্য ও ৩ জুয়ারীসহ গ্রেফতার ৭।

আপডেট সময় ০৮:১৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬