ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

ট্রেনে পা কাটা পড়ে প্রাণ গেল প্রতিবন্ধী যুবকের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও তানজিলা তাসনিম।

  • রতন রায়
  • আপডেট সময় ০৩:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
৪২

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেন দুর্ঘটনায় নিহত প্রতিবন্ধী যুবকের পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার সরাসরি নিহতের বাড়িতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম পরিবারের হাতে ১০ হাজার টাকা ও খাদ্য উপকরণ তুলে দেন।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের রতিরাম কমলও ঝাঁ গ্রামের বাসিন্দা আরিফুল ইসলাম (২৮) শারীরিক ও বুদ্ধিগত প্রতিবন্ধী ছিলেন। গত ৬ জুলাই চুয়াডাঙ্গার জীবননগরে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় তার। খবর পেয়ে পরিবার মরদেহ বাড়িতে আনার কথা ভাবলেও আর্থিক সংকটে তারা হিমশিম খান। শেষ পর্যন্ত স্থানীয় মানুষের সহায়তায় মঙ্গলবার মরদেহ গ্রামে পৌঁছে দাফন সম্পন্ন হয়।

পরিবারের এই দুর্দশার কথা জানতে পেরে মানবিক উদ্যোগ নেন ইউএনও তানজিলা তাসনিম। বুধবার দুপুরে তিনি নিহতের বাড়িতে গিয়ে তার মা ও ভাইয়ের হাতে নগদ টাকা ও চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তাদের খোঁজখবর নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, ‘আরিফুল ইসলামের অকাল মৃত্যুতে আমরা গভীর শোকাহত। পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তাঁরা সবাই নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়ন অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস।

ট্রেনে পা কাটা পড়ে প্রাণ গেল প্রতিবন্ধী যুবকের অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন ইউএনও তানজিলা তাসনিম।

আপডেট সময় ০৩:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬