ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

পরিবেশ রক্ষায় কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ। 

  • রতন রায়
  • আপডেট সময় ০১:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে
৭৩

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো পরিবেশবান্ধব এক বৃক্ষরোপণ কর্মসূচি। প্রধানমন্ত্রীর ঘোষিত এই কর্মসূচি পরিবেশ সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।

কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা রোপণ করেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিম। তিনি বলেন, ‘বৈশ্বিক উষ্ণতা মোকাবিলা ও সবুজ বাংলাদেশ গড়তে প্রতিটি নাগরিককে গাছের গুরুত্ব বুঝতে হবে। আজকের এই আয়োজন তারই ধারাবাহিক অংশ।’

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রহমত আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান, রাজারহাট কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবদুল আউয়াল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম ও সদস্য সচিব সাইদুল ইসলাম।

এছাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. আনিছুর রহমান লিটন, সাংবাদিক রতন রায়, আকবর আলী, ক্যামেরায়-সোহেল এইসডি ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত থেকে কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণ শেষে সাংবাদিক আনিছুর রহমান লিটন বলেন, ‘শিক্ষার্থীদের মধ্যে গাছের প্রতি মমত্ববোধ বাড়ানোর লক্ষ্যেই এই আয়োজন। তারা আজ যে চারা রোপণ করল, তা আগামী দিনে প্রকৃতির সাথে তাদের বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে।’ প্রধানমন্ত্রীর যে লক্ষ্য তাহা বাস্তবায়িত হবে পুরো বাংলাদেশ সবুজায়ন হউক এই প্রত্যাশা।

আয়োজকরা জানান, আম, জাম, কাঠাল, নিম ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। প্রতিটি চারা পরিচর্যা ও টেকসই করতে শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়ন অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস।

পরিবেশ রক্ষায় কুড়িগ্রামের রাজারহাট কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ। 

আপডেট সময় ০১:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬