ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

বাংলাদেশ হিন্দু মহাজোটের রংপুর বিভাগীয় সমন্বয়কারী পদে স্বপন কুমার সাহা মনোনীত।

বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটি সংগঠনটির “রংপুর বিভাগীয় সমন্বয়কারী” পদে শ্রী স্বপন কুমার সাহাকে পদায়ন করেছে। আজ শনিবার (১৩ জুন) সংগঠনের প্যাডে কেন্দ্রীয় নেতৃবৃন্দের যৌথ স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাসিন্দা শ্রী স্বপন কুমার সাহাকে (কার্যকরী সদস্য উলিপুর রিপোর্টাস ইউনিটি) উদ্দেশ্য করে পাঠানো ওই পত্রে জানানো হয়, সনাতনীদের প্রতি তাঁর একাগ্রতা, ধর্মের প্রতি নিষ্ঠা ও সনাতনী সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য তাঁর বিগত দিনের কর্মকাণ্ডের প্রতি বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, অধিকতর সমাজসেবা তথা সনাতনী সম্প্রদায়ের বিপদে-আপদে ও ধর্মীয় অনুষ্ঠানে তিনি যেন নিজেকে আরও বেশি নিয়োজিত রাখতে পারেন, সেই লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি তাকে সর্বসম্মতিক্রমে “রংপুর বিভাগীয় সমন্বয়কারী” পদে পদায়নের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বাংলাদেশ হিন্দু মহাজোট আশা প্রকাশ করেছে যে, এই পদায়নের ফলে নতুন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়কারী কেন্দ্রের সাথে সমন্বয় রক্ষা করে তাঁর সর্বশক্তি ও সামর্থ্য দিয়ে সনাতনীদের স্বার্থে কাজ করে যাবেন।

পত্রটিতে যৌথভাবে স্বাক্ষর করেছেন বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি বিধান বিহারী গোস্বামী, নির্বাহী সভাপতি অভয় কুমার রায় এবং সাধারণ সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রৌমারী সীমান্তে নারী ও শিশু সহ ৬ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত করেছে বিজিবি। 

বাংলাদেশ হিন্দু মহাজোটের রংপুর বিভাগীয় সমন্বয়কারী পদে স্বপন কুমার সাহা মনোনীত।

আপডেট সময় ০৩:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬