ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

  • স্টাফ রিপোটার
  • আপডেট সময় ১১:০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে
২০

শনিবার (১৩ জুন ২০২৬) সকালে উপজেলা প্রশাসন ও রংপুর সামাজিক বন বিভাগের উলিপুর বন বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ৫০টি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।কর্মসূচির উদ্বোধন করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঈবনে আবু সাঈদ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কুড়িগ্রাম জেলা শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, উলিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান আলীসহ স্থানীয় সুধী সমাজের প্রতিনিধিরা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বৃক্ষরোপণ শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের কোনো বিকল্প নেই। দেশের সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সরকারের এ বৃহৎ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এর সফল বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক বলেন, “আজ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং সাধারণ মানুষের মধ্যে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পরিবেশ সুরক্ষায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা সকলকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান। তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, বরং মানুষের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রৌমারী সীমান্তে নারী ও শিশু সহ ৬ জনকে পুশইনের চেষ্টা,প্রতিহত করেছে বিজিবি। 

উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন।

আপডেট সময় ১১:০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬