ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ।

২৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস সার্ভিস পুনরায় চালু ও স্থায়ী গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকালে উপজেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জনস্বার্থে পরিবহন সেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে ভূরুঙ্গামারী-রংপুর রুটে সরকারি বিআরটিসি বাস সার্ভিস চালু, অযৌক্তিক বা একতরফা সিদ্ধান্তে বাস সার্ভিস বন্ধ না করা, মেইল বাস যাত্রার সময় কমিয়ে আনা এবং যাত্রীসেবা তদারকি ও নিয়ন্ত্রণে প্রশাসনিক নজরদারি জোরদার করাসহ পাঁচদফা দাবিতে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক রুকনুজ্জামান রুকন, মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটির কো-অর্ডিনেটর নাহিদ হাসান প্রিন্স এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি তাইফুর রহমান মনিক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর চলতি বছরের ১ জানুয়ারি ভূরুঙ্গামারী-রংপুর রুটে মেইল বাস সার্ভিস পুনরায় চালু করা হয়। তবে কোনো কারণ ছাড়াই উদ্দেশ্যপ্রণোদিতভাবে গত ১ জুন থেকে সার্ভিসটি আবারও বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে সীমান্তবর্তী এ উপজেলার সাধারণ মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার কয়েক লক্ষ মানুষের প্রাণের দাবি, দ্রুত এই মেইল বাস সার্ভিস চালু করতে হবে। জনগণের দাবি উপেক্ষা করে বাস সার্ভিস বন্ধ রাখা হলে পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আন্দোলনকারীরা সমাবেশ থেকে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে ভূরুঙ্গামারী-রংপুর রুটে মেইল বাস সার্ভিস চালু করা না হলে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে উপজেলা থেকে ছেড়ে যাওয়া সকল ধরনের বাস সার্ভিস সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। সমাবেশ শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে গিয়ে একটি স্মারকলিপি তুলে দেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আছিয়ার বাজার নামক এলাকায় গাজাসহ পুলিশের হাতে এক তরুণী আটক। আটককৃত ঐ তরুণীর বাড়ী রংপুরে।

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস চালুর দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ।

আপডেট সময় ০৪:১৮:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬