ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ৪ জন গ্রেফতার।

  • স্টাফ রিপোটার
  • আপডেট সময় ০২:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে
১৫২

কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ৪ জন আসামিকে গ্রেফতার করেছে। আজ ০৮ জুন, ২০২৬ তারিখ তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মুহাম্মদ মাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ধামশ্রেণী ইউনিয়নের টেপ্রাকুড়া ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে। সেখান থেকে নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে এই ৪ জনকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে উলিপুর থানায় ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনের ৯(১)/১১/৮/১০/১২ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নম্বর: ০৭)।

গ্রেফতারকৃত আসামিরা হলেন—

১. মিনহাজুল ইসলাম ওরফে টিটু (২৩)

২. মোঃ মিনহাজুল ইসলাম সিদ্দিকি ওরফে রাজীব (২২), তিনি ছাত্রদলের সক্রিয় কর্মী বলে এজাহারে উল্লেখ রয়েছে।

৩. মোঃ খবির আলী (৪২)

গ্রেফতারের পর আসামিদের উলিপুর থানায় নিয়ে আসা হয়। ছবি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া মেনে তাদেরকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়ন অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস।

উলিপুরে সন্ত্রাস বিরোধী আইনে ৪ জন গ্রেফতার।

আপডেট সময় ০২:৩৬:০৩ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬