ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কুড়িগ্রাম টিটিসিতে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন এসএম মেহেদী হাসান।

১০০

কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এ নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন এসএম মেহেদী হাসান। বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি কারিগরি শিক্ষার মানোন্নয়ন, প্রশিক্ষণ কার্যক্রমকে আরও আধুনিক ও কর্মমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

এসএম মেহেদী হাসান বলেন, “বর্তমান যুগে দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। কুড়িগ্রাম টিটিসিকে একটি আধুনিক ও মানসম্পন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, প্রশিক্ষণার্থীদের দক্ষতা বৃদ্ধি, শৃঙ্খলা বজায় রাখা, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ নিশ্চিত করা এবং দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী জনশক্তি তৈরি করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।

এদিকে নতুন অধ্যক্ষের যোগদানকে স্বাগত জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে কুড়িগ্রাম টিটিসির শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে এবং প্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।

উল্লেখ্য, কুড়িগ্রাম কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করে জেলার যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নতুন অধ্যক্ষের যোগদানের মাধ্যমে প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়ন অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস।

কুড়িগ্রাম টিটিসিতে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন এসএম মেহেদী হাসান।

আপডেট সময় ১০:০৭:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬