ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

সাভারে ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী ও চোর দলের সদস্যসহ গ্রেফতার ৫।

১২৭

ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর বিভাগের পৃথক পৃথক বিশেষ অভিযানে সাভার ও আশুলিয়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ১ জন চোর দলের সদস্যসহ মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ২৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন কুটিবাড়ী ও মুটুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ সোহেল রানা (৩০), মামুন আহম্মেদ (৩৭), মোঃ রাজু হোসেন (৩৮) ও মোঃ মিন্টু মিয়া (৩৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

অপরদিকে একইদিন রাত ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন আউকপাড়া এলাকায় পৃথক অভিযানে চোর দলের সদস্য মোঃ হোসনে ভান্ডারী (৫০)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মামুন আহম্মেদের বিরুদ্ধে ৪টি, রাজু হোসেনের বিরুদ্ধে ২টি, মিন্টু মিয়ার বিরুদ্ধে ৩টি এবং হোসনে ভান্ডারীর বিরুদ্ধে ৭টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সাভার ও আশুলিয়া এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন।

সাভারে ডিবি (উত্তর) এর বিশেষ অভিযানে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী ও চোর দলের সদস্যসহ গ্রেফতার ৫।

আপডেট সময় ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬