ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

​সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ভুয়া আখ্যা দিলেন ডিলার উজ্জ্বল চন্দ্র রায়।

  • মোঃ রেজাউল হক
  • আপডেট সময় ১২:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
৫৬

​লালমনিরহাটের বড়বাড়ী পঞ্চগ্রাম ইউনিয়নের প্রাণ আরএফএল (জুস গ্রুপ)-এর স্থানীয় ডিলার উজ্জ্বল চন্দ্র রায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে এক কর্মরত সাংবাদিককে ফেসবুক কমেন্টে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করার পাশাপাশি চরম অপেশাদার ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভিযোগ উঠেছে। সত্য ঘটনা আড়াল করতে এবং নিজের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতেই ওই ডিলার গণমাধ্যমের কণ্ঠরোধের এই অপচেষ্টা চালিয়েছেন বলে, স্টাফ রিপোর্টার, মোঃ রেজাউল হক সাংবাদিক সহ সচেতন নাগরিক সমাজ মনে করছেন।

অনুসন্ধানে জানা যায়, ডিলার উজ্জ্বল চন্দ্র রায়ের(২৭), পিতা: সুধাংশু রায় খামখেয়ালিপনা, অকথ্য ভাষায় গালিগালাজ এবং চরম অপেশাদার আচরণের কারণে একের পর এক সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর) চাকরিচ্যুত হচ্ছেন এবং অনেকে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দিচ্ছেন। এই সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে সম্প্রতি স্থানীয় গণমাধ্যমে একটি সত্যনিষ্ঠ সংবাদ প্রকাশিত হয়।

​সংবাদটি প্রকাশের পর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন ডিলার উজ্জ্বল চন্দ্র রায়। নিজের অপরাধ ঢাকার কোনো উপায় না পেয়ে তিনি উল্টো প্রতিবেদনকারী সাংবাদিককে ‘ভুয়া সাংবাদিক’ বলে কমেন্টে বলেন এবং অপপ্রচার শুরু করেন এবং সামাজিক ও পেশাগতভাবে হেনস্তা করার চেষ্টা চালান।

ভুক্তভোগী চাকরিচ্যুত ও কর্মরত সেলস রিপ্রেজেন্টেটিভরা জানান, ডিলার উজ্জ্বলের অবমাননাকর আচরণ ও অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই চাকরি খাওয়ার হুমকি দেওয়া হয়। আর এই সত্য যখন গণমাধ্যমে উঠে এলো, তখন তিনি নিজের অপরাধ স্বীকার না করে উল্টো সংবাদকর্মীর ওপর চড়াও হয়েছেন, যা অত্যন্ত নিন্দনীয়।

এদিকে সত্য সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে ‘ভুয়া’ আখ্যা দেওয়া এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টির এমন অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ। তারা বলেন, হলুদ সাংবাদিকতা কিংবা ব্যক্তিগত আক্রোশ নয়, বরং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সংবাদটি করা হয়েছে। ডিলারের এই ধরনের আচরণ স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত বলে জানিয়েছেন।

স্থানীয় সংবাদকর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত ডিলারের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়ন অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস।

​সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ভুয়া আখ্যা দিলেন ডিলার উজ্জ্বল চন্দ্র রায়।

আপডেট সময় ১২:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬