ঢাকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

রৌমারীতে ভাতিজার হাতে চাচি খুন- আহত- ৩ ঘাতক আটক

৫১

কুড়িগ্রামের রৌমারীতে ধারালো অস্ত্রের আঘাতে সোনাভানু (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। হত্যার অভিযোগে নিহতের ভাতিজা ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর বারবান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোনাভানু ওই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ফারুক হোসেনের সঙ্গে পরিবারের সদস্যদের বিরোধ হয়। একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র নিয়ে স্বজনদের ওপর হামলা চালান। এতে সোনাভানু গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁকে বাঁচাতে গিয়ে আরও তিনজন আহত হন।

পরে স্থানীয়রা ফারুক হোসেনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। আহতদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাহেবের আলগা ইউনিয়নে উপসহকারী ভূমি কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতিতে ভেস্তে যাচ্ছে ভূমি সেবা

রৌমারীতে ভাতিজার হাতে চাচি খুন- আহত- ৩ ঘাতক আটক

আপডেট সময় ০২:২৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬