সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের সকল হিন্দুধর্মাবলম্বী ভাই-বোন ও সর্বস্তরের জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা,ও অভিনন্দন।
বাংলাদেশ বহুজাতিক, বহুধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য ভূখণ্ড। যুগে যুগে এই দেশের মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সকল আনন্দ ও উৎসব ভাগাভাগি করে নিয়েছে।
আমরা বিশ্বাস করি—ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার; ধর্ম যার যার, বাংলাদেশ সবার। প্রত্যেক সনাতন ভাই ও বোনের মাঝে এ উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক শান্তিময় ও নিরাপদ পরিবেশে। সকল প্রকার অপশক্তি, বৈষম্য ও অন্যায়ের অবসান ঘটে সমাজে বিরাজ করুক সুখ, শান্তি, ভালোবাসা ও পারস্পরিক সৌহার্দ্য।
আসুন, সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।
শারদীয় দুর্গোৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি।
শুভেচ্ছান্তে,
মোঃ আব্দুল খালেক
সহ সাংগঠনিক সম্পাদক
রংপুর বিভাগ
ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঢাকা।
ঢাকা
,
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :
যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।
বাংলাদেশের সকল সনাতন সম্প্রদায়কে শারদীয় শুভেচ্ছা,
-
স্টাফ রিপোর্টার। - আপডেট সময় ০৩:২১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- ৫২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















