কৃষির পূর্ণবাসন খাতে প্রণোদনা কর্মসূচির আওতায় মরিচ বীজ (হাইব্রিড) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, স্যার ও কীটনাশক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ ২৩ শে জুন রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় এ বিতরণের কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে উক্ত কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে কৃষকদের মাঝে বীজ,সার ও কীটনাশক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আলামিন,ফুলবাড়ী সদর ইউনিয়ন জামাতের আমীর মাওলানা সাইদুর রহমান প্রমুখ।
ঢাকা
,
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :
যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।
ফুলবাড়িতে কৃষকদের মাঝে বীজ,সার ও কীটনাশক বিতরণ ।
-
শাহজামাল শাওন - আপডেট সময় ১০:৫২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- ৩২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ





















