ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

নাগেশ্বরীতে বৃদ্ধার অবৈধভাবে ভূমি দখলের অভিযোগ: দিশেহারা পরিবার ।

​কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় এক দুঃসাহসিক ও বর্বর ভূমি দখলের ঘটনা ঘটেছে। স্থানীয় একটি সংঘবদ্ধ ভূমিদস্যু চক্রের হাতে নিজের পৈত্রিক ভিটেমাটি হারিয়ে দীর্ঘ ৭ বছর ধরে যাযাবর জীবনযাপন করছেন বৃদ্ধ মোঃ মহির উদ্দিন (৬১)। প্রভাবশালীদের ভয়ে নিজ এলাকায় প্রবেশ করতে না পেরে এবং বারবার প্রাণনাশের হুমকি পেয়ে অবশেষে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

​অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নেওয়াশী ইউনিয়নের ব্যাঙদোলার পাড় এলাকার বাসিন্দা মহির উদ্দিন তার মায়ের পৈত্রিক সূত্রে পাওয়া ২৬ শতক জমির মধ্যে ১.৫ শতক জমিতে (এসএ খতিয়ান-৬৭৭, দাগ-২৫৮১) বসতবাড়ি নির্মাণ করে সপরিবারে বাস করতেন। বিগত অনুমান ৭ বছর আগে মহির উদ্দিন ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে থাকার সুযোগে এলাকার চিহ্নিত ভূমিদস্যু মোঃ জাবদুল (৬০), মোঃ আশিফুল ইসলাম (৩৫) ও মোঃ শফিকুল ইসলামসহ তাদের ভাড়াটে বাহিনী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। তারা মহির উদ্দিনের বসতবাড়িতে থাকা আসবাবপত্র ও মালামাল লুট করে পুরো ভিটা নিজেদের দখলে নিয়ে নেয়।

​জমি হারিয়ে অসহায় মহির উদ্দিন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দ্বারে দ্বারে ঘুরলেও ভূমিদস্যুরা কোনো সালিশ-বৈঠক মানতে রাজি হয়নি। তারা বারবার জমি ছেড়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করতে থাকে। ভুক্তভোগী মহির উদ্দিন জমির সমস্ত বৈধ দলিলপত্র ও খতিয়ান উপস্থাপন করলেও পেশিশক্তির জোরে তা অগ্রাহ্য করে আসছে এই চক্রটি।
​গত ২০ এপ্রিল ২০২৬ তারিখে মহির উদ্দিন স্থানীয় সাক্ষী মোঃ আঃ রহমান, মোঃ তাহির উদ্দিনসহ গ্রামের মুরুব্বীদের সাথে নিয়ে বিবাদীদের বাড়িতে যান এবং বিনীতভাবে নিজের মাথা গোঁজার ঠাঁইটুকু ফেরত চান। এতে ক্ষিপ্ত হয়ে ভূমিদস্যু চক্রটি তাকে প্রকাশ্য দিবালোকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে চক্রটি চিৎকার করে বলতে থাকে, “এই জমির আশা করলে তোকে খুন করে গুম করে ফেলা হবে।” সাক্ষীদের উপস্থিতিতেই মহির উদ্দিনকে গ্রামছাড়া করার হুমকি দেওয়া হয়।

​ভুক্তভোগী বৃদ্ধ মহির উদ্দিন কান্নায় ভেঙে পড়ে বলেন, “আমি বয়সের ভারে ক্লান্ত ” আমার কোনো জোর নেই। ভূমিদস্যুরা আমার মায়ের পৈত্রিক ভিটা কেড়ে নিয়েছে। এখন আমি আমার ভিটায় মাপজোখ করতে গেলেও তারা আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমি এখন কোথায় যাব? কার কাছে বিচার পাব?”

​বর্তমানে নাগেশ্বরী থানায় এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার সচেতন মহলের মতে, এই ভূমিদস্যু চক্রটি এলাকায় দীর্ঘ দিন ধরে সাধারণ মানুষের জমি জবরদখল করে আসছে। দ্রুত এই চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটতে পারে।
​নিপীড়িত এই পরিবারের তয় সদস্যরা এখন প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তাদের সু-দৃষ্টি এবং ভিটেমাটি উদ্ধারে জরুরি আইনি সহায়তার অপেক্ষায় প্রহর গুনছেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

নাগেশ্বরীতে বৃদ্ধার অবৈধভাবে ভূমি দখলের অভিযোগ: দিশেহারা পরিবার ।

আপডেট সময় ০৩:৪৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬