কুড়িগ্রাম প্রতিনিধি: মোঃ রুহুল আমিন রুকু কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ১০ নম্বর কালীগঞ্জ ইউনিয়নের শালামারা গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে সিআইডি টিম এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগে পানিতে পড়ে থাকতে পারে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, নাগেশ্বরী থানা পুলিশ নিখোঁজ কোনো নারীর সন্ধান পেলে বা মরদেহের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় যোগাযোগের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।
১৮৪
কুড়িগ্রাম প্রতিনিধি:
মোঃ রুহুল আমিন রুকু
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার ১০ নম্বর কালীগঞ্জ ইউনিয়নের শালামারা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে সিআইডি টিম এসে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েকদিন আগে পানিতে পড়ে থাকতে পারে। তবে এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, নাগেশ্বরী থানা পুলিশ নিখোঁজ কোনো নারীর সন্ধান পেলে বা মরদেহের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানায় যোগাযোগের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে।