আপডেট সময়
১১:৩৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
৯৭
বার পড়া হয়েছে
চর রাজিবপুরে ক্ষুদ্রঋণ বিতরণ কর্মসূচি।
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পল্লী সমাজসেবা (RSS) কার্যক্রমের অংশ হিসেবে এই ঋণ প্রদান করা হয়।উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর ৪৭ জন মানুষের মাঝে ১৮ লক্ষ ৮০ আশি হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।মনোনীত উপকারভোগীদের মাঝে ঋণের টাকা(নগদ) সরাসরি হস্তান্তর করা হয়। ঋণ প্রদানের পাশাপাশি সংগৃহীত অর্থ কীভাবে আয়বর্ধক কাজে (যেমন: গবাদি পশু পালন, ক্ষুদ্র ব্যবসা, সেলাই কাজ) লাগানো যায়, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। উন্মুক্ত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত দুস্থ ও কর্মক্ষম ব্যক্তিদের নির্বাচন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম শামীম, সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) লুৎফর রহমান,উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা ও সমাজসেবা কার্যালয়ের কর্মচারী এবং ঋণগ্রহীতারা উপস্থিত ছিলেন।
১২৩
কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় পল্লী সমাজসেবা (RSS) কার্যক্রমের অংশ হিসেবে এই ঋণ প্রদান করা হয়।উপজেলার বিভিন্ন এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর ৪৭ জন মানুষের মাঝে ১৮ লক্ষ ৮০ আশি হাজার টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।মনোনীত উপকারভোগীদের মাঝে ঋণের টাকা(নগদ) সরাসরি হস্তান্তর করা হয়। ঋণ প্রদানের পাশাপাশি সংগৃহীত অর্থ কীভাবে আয়বর্ধক কাজে (যেমন: গবাদি পশু পালন, ক্ষুদ্র ব্যবসা, সেলাই কাজ) লাগানো যায়, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। উন্মুক্ত বাছাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত দুস্থ ও কর্মক্ষম ব্যক্তিদের নির্বাচন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম শামীম, সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) লুৎফর রহমান,উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা ও সমাজসেবা কার্যালয়ের কর্মচারী এবং ঋণগ্রহীতারা উপস্থিত ছিলেন।