ঢাকা , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

৬৬
  •  বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’-এর কুড়িগ্রাম সিডিপির উদ্যোগে উদযাপিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস। সাধারণ মানুষের মাঝে সঠিক নিয়মে হাতধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির মূল প্রতিপাদ্য ও বার্তা ছিল— “হোন হাতধোয়ার নায়ক”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আর রাফি তামজিদ, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, কুড়িগ্রাম।সিডিপি মেডিকেল অফিসার তৌসিফ তানভীর রাতুল এবং সিডিপি এডমিন চন্দন কর্মকার। শিশু ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবান ও পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বহু সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে শিশুদের শারীরিক বিকাশ ও সুস্থতার জন্য সঠিক স্বাস্থ্যভ্যাস নিশ্চিত করতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরিশেষে উপস্থিত সকলকে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাহেবের আলগা ইউনিয়নে উপসহকারী ভূমি কর্মকর্তার অনিয়ম ও দুর্নীতিতে ভেস্তে যাচ্ছে ভূমি সেবা

কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

আপডেট সময় ০৩:০০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬