কুড়িগ্রামে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত।
"সেবার ব্রতে চাকরি" এই স্লোগানকে সামনে রেখে আজ ২০ জুন, ২০২৬ ইং তারিখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্বের ৩য় ও শেষ দিনের কার্যক্রম কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। আজ উক্ত প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা পুশআপ, সিটআপ,ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশগ্রহণ করেন। কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয় আজকের বাছাইপর্বে উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং একইসাথে লিখিত পরীক্ষায় ভাল ফলাফলের জন্য সকলকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসার আহবান করেন। তিনি প্রার্থী ও অভিভাবকদের সকল প্রকার প্রতারক ও দালালদের বিষয়ে সতর্ক করে বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া একটি শতভাগ স্বচ্ছ ও বহুস্তরের মনিটরিং পদ্ধতিতে হয়। কাজেই কেউ যাতে কোন ধরনের প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত না হয় সে জন্য সকলকে সচেতন থাকার জন্য আহবান জানান এবং কেউ কোন প্রলোভন দেখালে তার বিষয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেন। এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম জেলায় Physical Endurance Test (PET) পরীক্ষায় যোগ্যতা সম্পন্ন উত্তীর্ণ ২৫৩ জন পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহন করবেন।
১৪৮
“সেবার ব্রতে চাকরি” এই স্লোগানকে সামনে রেখে আজ ২০ জুন, ২০২৬ ইং তারিখে বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্বের ৩য় ও শেষ দিনের কার্যক্রম কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়। আজ উক্ত প্রাথমিক বাছাই পর্বের দ্বিতীয় দিনে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা পুশআপ, সিটআপ,ড্রাগিং ও রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশগ্রহণ করেন।
কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয় আজকের বাছাইপর্বে উত্তীর্ণ সকলকে শুভেচ্ছা ও শুভকামনা জানান এবং একইসাথে লিখিত পরীক্ষায় ভাল ফলাফলের জন্য সকলকে ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসার আহবান করেন।
তিনি প্রার্থী ও অভিভাবকদের সকল প্রকার প্রতারক ও দালালদের বিষয়ে সতর্ক করে বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া একটি শতভাগ স্বচ্ছ ও বহুস্তরের মনিটরিং পদ্ধতিতে হয়। কাজেই কেউ যাতে কোন ধরনের প্রতারকের খপ্পরে পড়ে প্রতারিত না হয় সে জন্য সকলকে সচেতন থাকার জন্য আহবান জানান এবং কেউ কোন প্রলোভন দেখালে তার বিষয়ে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার পরামর্শ দেন।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল ও নিয়োগ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলায় Physical Endurance Test (PET) পরীক্ষায় যোগ্যতা সম্পন্ন উত্তীর্ণ ২৫৩ জন পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহন করবেন।