ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

উলিপুরে ইয়াবা, গ্গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

  • স্টাফ রিপোটার
  • আপডেট সময় ১২:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে
১০০

, কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ মো. মমিনুল ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭১ হাজার ১০০ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর থানার পিএসআই আবু সায়েম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এলাকায় নাইট ডিউটিতে ছিলেন। এ সময় বিশ্বস্ত সূত্রে খবর আসে, পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামের মাদক ব্যবসায়ী মমিনুল ইসলাম নিজ বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছেন। পরে পুলিশ সেখানে অভিযান চালিয়ে মমিনুল ইসলামকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী মো. বাবু মিয়া (৩৫) দৌড়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, আটকের পর মমিনুল ইসলামের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ডিজিটাল নিক্তিতে ইয়াবার ওজন পাওয়া যায় ৪ গ্রাম এবং গাঁজার ওজন ১০০ গ্রাম। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা এবং গাঁজার মূল্য আনুমানিক ২ হাজার টাকা।
এ ছাড়া তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন এবং মাদক বিক্রির নগদ ৭১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার মমিনুল ইসলাম উপজেলার পান্ডুল ইউনিয়নের বড় মহিষমুড়ি গ্রামের মৃত আবদুল জলিল ব্যাপারীর ছেলে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, এ ঘটনায় মমিনুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক সহযোগী বাবু মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, আহত ৫ জন

উলিপুরে ইয়াবা, গ্গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ টাকা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

আপডেট সময় ১২:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬