আপডেট সময়
০২:৫৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
৩৯৫
বার পড়া হয়েছে
উলিপুরে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর শুভ উদ্বোধন।
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রবিবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটির উদ্বোধন করেন পান্ডুল ইউনিয়নের প্রশাসক ও উলিপুর উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ লুৎফর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন এবং নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০৪ নং পাণ্ডুল ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। উদ্বোধনের মধ্য দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
৪৭১
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে রবিবার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটির উদ্বোধন করেন পান্ডুল ইউনিয়নের প্রশাসক ও উলিপুর উপজেলা সমাজসেবা অফিসার জনাব মোঃ লুৎফর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের ওপর গুরুত্বারোপ করেন এবং নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০৪ নং পাণ্ডুল ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।
উদ্বোধনের মধ্য দিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।