- প্রান্তিক জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, (SACMO)-দের স্বাস্থ্যখাতে ভূমিকা, প্রত্যাশা ও করণীয় শীর্ষক আলোচনা সভা ও সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব), কুড়িগ্রাম জেলা শাখা আয়োজনে বৃহস্পতিবার আলমাস কমিউনিটি সেন্টারে কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা সম্মেলনের উদ্বোধন করেন।
ডি-ম্যাবের কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব এরশাদুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক ও কুড়িগ্রাম জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,ডি-ম্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ শহিদুল্লাহ সিদ্দিকী, ড্যাবের কুড়িগ্রাম জেলার সভাপতি মাহফুজার রহমান মারুফ,কুড়িগ্রাম জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন খান টিপু সহ আরো অনেকে।
এ সময় সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ডিএমএফ ডিগ্রিধারী বেকারদের শূন্য পদে দ্রুত নিয়োগ বাস্তবায়ন,পদ সৃজন ,উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের দশম গ্রেড দ্রুত বাস্তবায়নে সংগঠনের পক্ষ থেকে জোর দাবি জানান।
ঢাকা
,
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :
যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।
কুড়িগ্রামে ডি-ম্যাবের আলোচনা সভা ও সম্মেলন অনুষ্ঠিত
-
স্টাফ রিপোর্টার। - আপডেট সময় ০২:৩১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
- ৪৪ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ






















