ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

চিলমারীতে দিন দুপুরে বাড়িতে হামলায় অংশ নেয়া বহিরাগত একজন আটক

  • ওবায়দুল হক খাজা
  • আপডেট সময় ১২:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে
১০৩

চিলমারী উপজেলার রমনা ইউনিয়নে মুদাফৎথানা সোনারিপারা নামাবন্দ এলাকায় ০৫/০৯/২০২৬ ইং শনিবার দুপুরে জনৈক বিপ্লবের বাড়ি অবৈধ ভাবে উচ্ছেদের তৃতীয় দিনের মতো হামলায় জোবাইদুল নামে একজন বহিরাগত হামলাকারীকে ঘটনাস্থল থেকে পুলিশ আটক করেছে। চিলমারীর জোড়গাছের কথিত প্রভাবশালী শামীম গং এর ভাড়াটে হিসেবে আসা আটককৃত যুবকের বাড়ি পার্শ্ববর্তি উপজেলা উলিপুরে বলে জানাগেছে। শামীমের বাবার ক্রয়কৃত ৪২ শতক জমির সংলগ্ন ৪৫ বছর ধরে বাপ-দাদার বসত ভিটায় বসবাসরত বিপ্লব পরিবারকে উচ্ছেদের জন্য দীর্ঘ দিন থেকে পরিবারটির উপর অত্যাচার চালিয়ে আসছেন। উক্ত শামীম প্রভাবশালী হওয়ায় উপজেলা সদর ও আশপাশের কিছু সন্ত্রাসী স্বভাবের উঠতি তরুণদেরকে টাকার বিনিময়ে নিয়ে এসে বসবাসরত বিপ্লব পরিবারকে উৎখাতে ঘর-বাড়ি ভেঙ্গে তছনছ করে লুটপাট চালিয়ে বর্বরতা চালায় । পরে বিষয়টি নিষ্পত্তি করতে স্থানীয় গন্যমান্য ব্যাক্তি ও রাজনৈতিক ব্যাক্তিদের নিয়ে সমঝোতা সাপেক্ষে প্রথম দফায় বিপ্লবকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরন দিতে শামীম গং প্রতিশ্রুতি দেন এবং ১লক্ষ টাকা নগদ প্রদান করেন। এজাহার সূত্রে জানাযায়, একই দিন গভীর রাতে বিপ্লবের বাড়িতে দূর্বৃত্তরা আক্রমন চালিয়ে বিপ্লবকে ঘর থেকে টেনে হিচড়ে বের করে হাতপা ও মুখ বেধে বারান্দায় ফেলে রাখে। বিপ্লবের স্ত্রী আনু বেগম এসময় বাধা দিলে তার তলপেটে লাত্থি মারে। এতে গর্ভবতি আনু বেগমের রক্ত ছুটতে থাকে। দূর্বৃত্তরা পরে ঘরে আগুন দিয়ে তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করে। এসময় গ্রামবাসীরা বিষয়টি জানতে পেরে দ্রুত এগিয়ে আসলে দূর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকাবাসী বিপ্লব ও তার স্ত্রীকে উদ্ধার করে দ্রুত চিলমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসক আনু বেগমের পরীক্ষা-নিরীক্ষা করে তার গর্ভপাত ঘটার বিষয়টি নিশ্চিত করে। এরই প্রতিবাদে গত ০৩/০৯/২০২৬ ইং বৃহস্পতিবার রমনার নছদ্দিরমোড়ে এলাকাবাসীর উদ্যোগে একটি মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পরের দিন ০৪/০৯/২০২৬ইং শুক্রবার কথিত শামীম উক্ত মানব বন্ধনে বিপ্লব পরিবারের ঘটনাকে মিথ্যা বানাতে চিলমারী উপজেলা সদরে পাল্টা মানব বন্ধন ও সংবাদ সম্মেলন করে। ০৫/০৯/২০২৬ ইং শনিবার শামীম গং আবারও তার জমি দখলে নিতে

শতাধিক বহিরাগত দূর্বৃত্ত এনে বিপ্লব পরিবারের উপর আক্রমনকালে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়েন বলে অভিযোগ পাওয়া যায়। প্রতিরোদের সময় বিপ্লব সহ কয়েকজন গ্রামবাসী আহত হন। খবর পেয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার দাস সঙ্গীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় পুলিশ জোবাইদুল নামে একজন বহিরাগতকে আটক সহ বিপুল পরিমান লাঠিসোটা উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে বিপ্লবের স্ত্রী আনু বেগম বাদী হয়ে চিলমারী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন বলে চিলমারী মডেল থানা সূত্রে জানাগেছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাগেশ্বরীতে আদালতের সমন পেয়েই ক্ষিপ্ত প্রতিপক্ষ বাড়িতে হামলা-ভাঙচুর থানায় জিডি।

চিলমারীতে দিন দুপুরে বাড়িতে হামলায় অংশ নেয়া বহিরাগত একজন আটক

আপডেট সময় ১২:১৮:২০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬