ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

২৮

কুড়িগ্রামের উলিপুরে ১৮ শতাংশ জমি জোরপূর্বক দখল, পরিবারকে প্রাণনাশের হুমকি ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক মেম্বারের বিরুদ্ধে। এ ঘটনায় সুবিচার ও নিরাপত্তার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিবের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মো: আবু সাঈদ (জনী)।
​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আবু সাঈদ—যিনি জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি এবং কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের মাস্টার পাড়ার স্থায়ী বাসিন্দা—অভিযোগ করেন যে, উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের বিএনপি’র সভাপতি মো: রেজাউল করিম (রাজা) এবং বজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক মেম্বার মো: ফয়েজ আহমেদ (ফয়জার) যোগসাজশে তাঁর ক্রয়কৃত ১৮ শতাংশ জমি দখল করে রেখেছেন। উক্ত জমিটি উলিপুরের বুড়াবুড়ী/বাবুরহাট বাজারের খতিয়ান নং ২০২৬-১০০০৩৮ এবং দাগ নং ৯৪৭-এ অবস্থিত।
​ভুক্তভোগীর অভিযোগ, তিনি স্বত্ব দখলের আইনি পদক্ষেপ নিতে গেলে উক্ত বিএনপি নেতা ও তাঁর সহযোগীরা আবু সাঈদ ও তাঁর পরিবারের সদস্যদের নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এছাড়া বিবাদীরা প্রায়ই তাঁর বাড়ির আশেপাশে এসে গালিগালাজ করে মানসিক চাপ সৃষ্টি করছেন এবং ভবিষ্যতে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখাচ্ছেন।
​আবু সাঈদ তাঁর লিখিত আবেদনে উল্লেখ করেন, এ ধরনের কর্মকাণ্ডের ফলে স্থানীয়ভাবে বিএনপির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হচ্ছে। বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে তিনি দলীয়ভাবে বিষয়ের সুষ্ঠু তদন্ত ও জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তাঁর ও তাঁর পরিবারের সুরক্ষা নিশ্চিত করা হয়।
​উল্লেখ্য, গত ৩ অক্টোবর ২০২৬ তারিখে বি এন পি কেন্দ্রীয় কার্যালয়ে এই লিখিত আবেদনপত্রটি জমা দেওয়া হয়। এছাড়া বিষয়টির অনুলিপি রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল খালেক এবং কুড়িগ্রাম জেলা বিএনপি কার্যালয়েও প্রদান করা হয়েছে

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উলিপুরে যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি পালাতক

আপডেট সময় ০৩:২৮:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬