ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কুড়িগ্রামে বাংলা কিউআর ব্যবহারে সোনালি ব্যাংকের উদ্যোগী ক্যাম্পেইন।

  • রতন রায়
  • আপডেট সময় ১০:৫০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে
২৪

ডিজিটাল পেমেন্টের নতুন দিগন্ত উন্মোচনে বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়াতে এবং ক্যাশলেস বাংলাদেশ গঠনের লক্ষ্যে সোনালি ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখা একটি বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করে। বুধবার (১৫ জুলাই) দুপুরে ব্যাংক শাখার কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষার্থী, ব্যাংককর্মী ও সাধারণ ক্রেতারা।

ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) আতাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল অফিস, কুড়িগ্রামের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালি ব্যাংক পিএলসি কুড়িগ্রাম শাখার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ সরকার।

প্রধান অতিথি আতাহারুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলা কিউআর দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক যুগান্তকারী সংযোজন। একটি মাত্র কোড স্ক্যান করেই গ্রাহক বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সহজে লেনদেন করতে পারেন। এতে নগদ বহনের ঝামেলা কমে, স্বচ্ছতা বাড়ে এবং ব্যবসা-বাণিজ্যে গতি আসে।’

বিশেষ অতিথি মো. মোস্তাফিজুর রহমান ডিজিটাল লেনদেনের নিরাপত্তা বিষয়ে গুরুত্ব আরোপ করে বলেন, ‘বাংলা কিউআর শুধু সুবিধাজনক নয়, এটি অনলাইন প্রতারণা রোধেও কার্যকর ভূমিকা রাখে। ব্যাংক ও এমএফএস–উভয় প্ল্যাটফর্মে এটি ব্যবহারযোগ্য হওয়ায় গ্রাহকরা ঝামেলামুক্ত পেমেন্ট উপভোগ করতে পারবেন।’

সভাপতি আব্দুল লতিফ সরকার ক্যাম্পেইনের উদ্দেশ্য ব্যাখ্যা করে জানান, ‘আমরা ক্ষুদ্র ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতা—সবার কাছে বাংলা কিউআর পৌঁছে দিতে চাই। আজকের এই আয়োজন তাদের হাতে-কলমে শেখার ও প্রশ্নোত্তরের সুযোগ তৈরি করে দিয়েছে।’

উপস্থিত ব্যবসায়ীদের কিউআর-ভিত্তিক লেনদেন গ্রহণে উৎসাহিত করা হয় এবং ডিজিটাল নিরাপত্তা, জালিয়াতি প্রতিরোধ ও দৈনন্দিন লেনদেনে কিউআর ব্যবহারের নানা দিক নিয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে সময়োপযোগী ও বাস্তবমুখী বলে অভিহিত করেন এবং দ্রুত সব ব্যবসাপ্রতিষ্ঠানে বাংলা কিউআর চালু করার আহ্বান জানান।

সোনালি ব্যাংকের এই ক্যাম্পেইন কুড়িগ্রামে ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন।

কুড়িগ্রামে বাংলা কিউআর ব্যবহারে সোনালি ব্যাংকের উদ্যোগী ক্যাম্পেইন।

আপডেট সময় ১০:৫০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬