ঢাকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধামশ্রেণী ইউনিয়নের চেয়ারম্যান গ্রেপ্তার।

  • স্টাফ রিপোটার
  • আপডেট সময় ১২:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
১৫৭

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উলিপুর উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ধামশ্রেণী ইউনিয়নের বিষ্ণুবল্লভ সোবহান বাজার এলাকার বাসিন্দা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ধামশ্রেণী ইউনিয়ন শাখার সাবেক সহ-সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া ব্রিজ এলাকায় রফিকুল ইসলামসহ নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি এবং যানবাহন চলাচলে বিঘ্ন ঘটানোর অভিযোগ ওঠে।

এ ঘটনায় উলিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলায় রফিকুল ইসলাম পলাতক আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে ৯ কলেজের সবাই ফেল, পাস করেনি কোনো শিক্ষার্থী

কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে ধামশ্রেণী ইউনিয়নের চেয়ারম্যান গ্রেপ্তার।

আপডেট সময় ১২:২৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬