ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

৬২

শনিবার (১৫ আগস্ট) ভোর ৪টার দিকে উলিপুর পৌরসভার নারিকেলবাড়ী পূর্ব ছড়ারপাড় এলাকায় তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম ওই এলাকার জহির উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, উলিপুর থানার এসআই (নিরস্ত্র) মো. আতীকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বাজার নাইট ডিউটিতে ছিলেন। রাত সাড়ে ৩টার দিকে গবারমোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, নারিকেলবাড়ী পূর্ব ছড়ারপাড় এলাকায় রফিকুল ইসলাম নিজ বাড়িতে ইয়াবা ক্রয়-বিক্রয় করছেন।

পরে রাত ৪টার দিকে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিকুল ইসলাম পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার মোট ওজন ০.৫ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১ হাজার ৫০০ টাকা। একই দিন ভোর সাড়ে ৪টার দিকে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় রফিকুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় উলিপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ।

কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রফিকুল ইসলাম (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আপডেট সময় ০১:২৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬