কুড়িগ্রামের চিলমারীতে সরকারি ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহের কাজ চলাকালীন স্থানীয় কিছু অসাধু ব্যক্তির বিরুদ্ধে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় সরকারের উদ্যোগে ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষে তথ্য সংগ্রহের কাজ চলছে। কিন্তু এই সেবামূলক কাজটিকে পুঁজি করে কিছু তথ্য সংগ্রহকারী ও তাদের সহযোগীরা কার্ড প্রতি বা নাম অন্তর্ভুক্ত করার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে নির্ধারিত ফি বহির্ভূত টাকা হাতিয়ে নিচ্ছেন।
ভুক্তভোগী ও এলাকাবাসী অভিযোগ করে বলেন, হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষ সরকারি সহায়তার কার্ড পাওয়ার আশায় দিন কাটাচ্ছেন। অথচ এই সুযোগে একশ্রেণির লোভী ও দুর্নীতিপরায়ণ ব্যক্তি তথ্য সংগ্রহের নামে প্রকাশ্যে অর্থ আদায় করছে। টাকা না দিলে নাম বাদ দেওয়া হবে—এমন নানা ভয়ভীতিও দেখানো হচ্ছে।
এ বিষয়ে সচেতন মহল মনে করছেন, সরকারের ভালো উদ্যোগগুলোকে প্রশ্নবিদ্ধ করতে একটি কুচক্রী মহল এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। অবিলম্বে এসব দুর্নীতিবাজ তথ্য সংগ্রহকারী ও তাদের পেছনের মদদদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে চিলমারী উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা জানান, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অর্থ লেনদেনের সুযোগ নেই। এ ধরনের অনিয়মের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তাৎক্ষণিক ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা
,
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :
যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।
চিলমারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকালে টাকা নেওয়ার অভিযোগ, এলাকাবাড়ীর ক্ষোভ
-
চিলমারী প্রতি নিধি - আপডেট সময় ০৭:৪৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- ৬২ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ











