আপডেট সময়
০৫:৫৩:১৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৫৯
বার পড়া হয়েছে
উলিপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেনএমপি সালেহী
কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন ২৭ কুড়িগ্রাম ৩ উলিপুর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। ১৯ অক্টোবর সোমবার ২০২৬ ইং দিন রাত ঊলিপুর উপজেলার ,দলদলিয়া, পান্ডুল,বুড়া-বুড়ি ধামশ্রেণী ও গুনাইগাছ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন- উলিপুর উপজেলা আমীর অ্যাড.কামাল কবীর লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্লাবন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান নেতৃবৃন্দ পরিদর্শন কালে নিরাপত্তাব্যবস্থা ও পূজা মন্ডপের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। তিনি পূজামণ্ডপে আগত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন। পরিদর্শনকালে সংশ্লিষ্ট পূজা মন্ডপের স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৭১
কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন ২৭ কুড়িগ্রাম ৩ উলিপুর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।
১৯ অক্টোবর সোমবার ২০২৬ ইং দিন রাত ঊলিপুর উপজেলার ,দলদলিয়া, পান্ডুল,বুড়া-বুড়ি ধামশ্রেণী ও গুনাইগাছ ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন-
উলিপুর উপজেলা আমীর অ্যাড.কামাল কবীর লিটন, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সেক্রেটারি জাহাঙ্গীর আলম প্লাবন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান নেতৃবৃন্দ পরিদর্শন কালে নিরাপত্তাব্যবস্থা ও পূজা মন্ডপের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
তিনি পূজামণ্ডপে আগত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট পূজা মন্ডপের স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।