আপডেট সময়
০১:৪৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
৩৯
বার পড়া হয়েছে
স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজারহাটে রেরি আলোচনা ডাস্টবিন ও বৃক্ষরোপণ।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, রেলি, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে পরিবেশ সুরক্ষা ও জনসেবার প্রতি সংগঠনের অঙ্গীকার ফুটে ওঠে। সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটনের নেতৃত্বে এবং সদস্য সচিব রুবেল চৌধুরীর সঞ্চালনায় একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। পরে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ গাছের চারা রোপণ করা হয়। আলোচনা সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজ, যুবদলের সদস্য সচিব নয়ন আলী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও লায়ন ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম, তাঁতী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাজু, সরকারি এমআই কলেজ শাখার আহ্বায়ক ফরহাদ হোসেন সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন বলেন, ‘স্বেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয় মানুষের পাশে দাঁড়ানো, সমাজ ও পরিবেশের জন্য কাজ করা আমাদের দায়িত্ব। প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাস্টবিন ও বৃক্ষরোপণের মাধ্যমে আমরা মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা প্রকাশ করেছি।’ তিনি আরও জানান, ভবিষ্যতে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে। উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজ তাদের বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক গতিশীলতার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ‘পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা রাজনীতিরই অঙ্গ এই কর্মসূচি তার উজ্জ্বল দৃষ্টান্ত।’ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয় বৃক্ষরোপণের মধ্য দিয়ে।...
৫২
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, রেলি, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপণসহ নানা কর্মসূচি পালন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিনব্যাপী এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে পরিবেশ সুরক্ষা ও জনসেবার প্রতি সংগঠনের অঙ্গীকার ফুটে ওঠে।
সকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটনের নেতৃত্বে এবং সদস্য সচিব রুবেল চৌধুরীর সঞ্চালনায় একটি বর্ণাঢ্য রেলি বের করা হয়। রেলিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। পরে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন পয়েন্টে ডাস্টবিন স্থাপন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ফলজ গাছের চারা রোপণ করা হয়।
আলোচনা সভায় উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজ, যুবদলের সদস্য সচিব নয়ন আলী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও লায়ন ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান সাদ্দাম, তাঁতী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম সাজু, সরকারি এমআই কলেজ শাখার আহ্বায়ক ফরহাদ হোসেন সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনিছুর রহমান লিটন বলেন, ‘স্বেচ্ছাসেবক দল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডে সীমাবদ্ধ নয় মানুষের পাশে দাঁড়ানো, সমাজ ও পরিবেশের জন্য কাজ করা আমাদের দায়িত্ব। প্রতিষ্ঠাবার্ষিকীতে ডাস্টবিন ও বৃক্ষরোপণের মাধ্যমে আমরা মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা প্রকাশ করেছি।’ তিনি আরও জানান, ভবিষ্যতে সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও জোরদার করা হবে।
উপজেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজ তাদের বক্তব্যে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক গতিশীলতার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ‘পরিবেশ রক্ষা ও সামাজিক দায়বদ্ধতা রাজনীতিরই অঙ্গ এই কর্মসূচি তার উজ্জ্বল দৃষ্টান্ত।’
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শেষ হয় বৃক্ষরোপণের মধ্য দিয়ে। আয়োজকেরা জানান, আগামী দিনেও তারা এ ধরনের জনমুখী উদ্যোগ অব্যাহত রাখবেন।