ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

রাজারহাট ৩নং ইউনিয়ন অসহায়দের মধ্যে ভিজিএফের চাল-উদ্বোধন করলেন ইউএনও।

পবিত্র ঈদ-উল-আযহা-২০২৬ উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৩ নং ইউনিয়নের অতি দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের ইউনিয়ন জুরে ৭,৭০৭ জনের মাঝে ভিজিএফ- এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ মে) সকালে উপজেলার সংশ্লিষ্ট ইউনিয়ন চত্বরে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ তানজিলা তাসনিম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসক ও পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ রনি, ইউপি প্যানেল চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম বেপারী, ইউপি সদস্য মোঃ বিপ্লব, মোঃ হযরত আলী, শহিদ হোসেন ও ইউনিয়ন পরিষদের সচিব আবদার হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া ইউনিয়ন পরিষদের আনসার বাহিনীর সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

ঈদের আগে দুস্থ পরিবারগুলোর মধ্যে যেন খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়, সেই লক্ষ্যেই এই চাল বিতরণ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিনেই উপকারভোগীদের মাঝে ১০ কেজি করে স্বচ্ছতা ও শৃঙ্খলার সঙ্গে চাল বিতরণ করা হয়।

ইউএনও-তানজিলা তাসনিম বলেন, “ঈদ মানেই আনন্দ, কিন্তু সেই আনন্দ যেন সমাজের সবচেয়ে পেছনের মানুষটিও অনুভব করতে পারে এই ভাবনা থেকেই ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে সময়োপযোগী বলে অভিহিত করেছেন। তাঁরা আশা প্রকাশ করেন, সঠিক তালিকার মাধ্যমে চাল সব যোগ্য ও অসহায় মানুষের হাতে পৌঁছে যাবে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে কবর খোদকদের মাঝে নগদ অর্থ ও মাংস বিতরণ ।

রাজারহাট ৩নং ইউনিয়ন অসহায়দের মধ্যে ভিজিএফের চাল-উদ্বোধন করলেন ইউএনও।

আপডেট সময় ১০:৩৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬