ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

সাভারে বিদেশি পিস্তল, ছোরা ও বিপুল মাদকসহ দুইজন গ্রেপ্তার।

  • সাভার প্রতিনিধি
  • আপডেট সময় ০৫:৪৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে
৫৭

ঢাকার সাভারে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, নেপালি ছোরাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ ঘটনায় দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার থানাধীন রাজাসন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. রাসেল বাবু (২২) ও মো. সজীব মিয়া (২১)।

ডিবি জানায়, অভিযানে তাদের কাছ থেকে একটি আমেরিকান বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি এবং একটি শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়া কভারসহ একটি নেপালি বিদেশি ছোরাও উদ্ধার করা হয়।

এ সময় আরও উদ্ধার করা হয় ৩০০ গ্রাম হেরোইন, যার আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা; পাঁচ বোতল ফেয়ারডিল সিপার, যার মূল্য প্রায় ১৫ হাজার টাকা এবং ২০০ গ্রাম গাঁজা, যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।

এ ছাড়া ঘটনাস্থল থেকে দুটি সিসিটিভি ক্যামেরা ও একটি ডিভিআর জব্দ করা হয়েছে।

ঢাকা জেলা ডিবি (উত্তর) জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ।

সাভারে বিদেশি পিস্তল, ছোরা ও বিপুল মাদকসহ দুইজন গ্রেপ্তার।

আপডেট সময় ০৫:৪৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬