ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

ফটিকছড়ি উত্তর’ নাম হলেও দক্ষিণে উপজেলা সদর স্থাপনের অভিযোগ, ৭ দিনের আল্টিমেটাম.।

  • নাজিম উদ্দীন
  • আপডেট সময় ১১:১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
৩৫

যৌক্তিক স্থানে সদর স্থাপনের দাবি, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে না করে দক্ষিণাংশে স্থাপনের চেষ্টা চলছে—এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে উত্তর ফটিকছড়ি সচেতন নাগরিক সমাজ। নির্ধারিত সময়ের মধ্যে এ বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত না এলে শান্তিপূর্ণ কর্মসূচির পাশাপাশি আরও কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন স্থানীয়রা।

শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, উত্তর ফটিকছড়ির মানুষের দীর্ঘদিনের আন্দোলনের ফল হিসেবে নতুন উপজেলার অনুমোদন এসেছে। এজন্য তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে উপজেলার সদর দপ্তর যদি উত্তরাঞ্চলের পরিবর্তে দক্ষিণাংশে স্থাপন করা হয়, তাহলে নতুন উপজেলা গঠনের মূল উদ্দেশ্যই ব্যাহত হবে।

লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান ফটিকছড়ি উপজেলা সদর থেকে দীর্ঘ দূরত্বের কারণে উত্তরাঞ্চলের মানুষ শিক্ষা, চিকিৎসা, প্রশাসনিক সেবা, ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছেন। এ বাস্তবতায় বাগানবাজার, দাঁতমারা, নারায়ণহাট ও ভূজপুর—এই চার ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের দাবি ওঠে এবং এ বিষয়ে স্থানীয় প্রশাসন গণশুনানিরও আয়োজন করে।

বক্তারা অভিযোগ করেন, গণশুনানির সুপারিশ উপেক্ষা করে পরবর্তীতে হারুয়ালছড়ি ও সুয়াবিল ইউনিয়নকে নতুন উপজেলার অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের মতামত নেওয়া হয়নি। এতে স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল প্রশাসনিক প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করে ভূজপুরে উপজেলা সদর স্থাপনের চেষ্টা করছে। বক্তাদের দাবি, দূরত্ব, যোগাযোগ ব্যবস্থা, আয়তন ও রাজস্ব আয়ের দিক বিবেচনায় ভূজপুর উপজেলা সদর হওয়ার জন্য উপযুক্ত নয়। বর্তমানে ফটিকছড়ি উপজেলা সদর থেকে ভূজপুরের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার হলেও বাগানবাজার থেকে ভূজপুরের দূরত্ব প্রায় ৩৮ কিলোমিটার। ফলে ভূজপুরে সদর স্থাপন করা হলে উত্তরাঞ্চলের সাধারণ মানুষ প্রত্যাশিত প্রশাসনিক সুবিধা থেকে আবারও বঞ্চিত হবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ফটিকছড়ি উপজেলার মোট আয়তন প্রায় ৭৭৩ বর্গকিলোমিটার, যার মধ্যে উত্তরাঞ্চলের আয়তন প্রায় ৩০১ বর্গকিলোমিটার। এ অঞ্চলে প্রায় আড়াই লাখ মানুষের বসবাস এবং সোয়া এক লাখের বেশি ভোটার রয়েছেন। এত বড় জনগোষ্ঠীর ন্যায্য দাবি উপেক্ষা করা সমীচীন হবে না বলে মন্তব্য করেন বক্তারা।

তারা আরও বলেন, উপজেলা পরিষদের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী সুয়াবিল ইউনিয়নকে ভূজপুর থানা এলাকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এমনকি অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত খসড়াতেও ইউনিয়নটি উত্তর ফটিকছড়ি উপজেলার অন্তর্ভুক্ত ছিল না। পরে একটি মহলের প্রভাবে সেটি নতুন উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলন থেকে আগামী ৭ দিনের মধ্যে গণশুনানির সুপারিশ অনুযায়ী নারায়ণহাট ও দাঁতমারার মধ্যবর্তী যৌক্তিক স্থানে উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর স্থাপনের বিষয়ে সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত দাবি করা হয়। অন্যথায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি আরও জোরদার করার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলম মাসুদ, বিজিএমইএর সাবেক সহ-সভাপতি রকিবুল আলম চৌধুরী, উত্তর ফটিকছড়ি নাগরিক ফোরামের আহ্বায়ক ওসমান গণি মজুমদার, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন সিদ্দিকী সোহেল, হেলথ ভিউ মেটারনিটি অ্যান্ড চাইল্ড হাসপাতালের পরিচালক অ্যাডভোকেট শাহাজাহান সিরাজ, খায়রুল খোমেনী, খালেদুল আনোয়ার, জহির রায়হানসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় কুড়িগ্রাম-৪ আসনের এমপিকে প্রাণঢালা অভিনন্দন।

ফটিকছড়ি উত্তর’ নাম হলেও দক্ষিণে উপজেলা সদর স্থাপনের অভিযোগ, ৭ দিনের আল্টিমেটাম.।

আপডেট সময় ১১:১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬