ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

ফটিকছড়িতে ট্রলি উল্টে কিশোর চালকের মৃত্যু।

  • নাজিম উদ্দীন 
  • আপডেট সময় ০৩:৫৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে
৩২

মালবাহী ট্রলি খাদে উল্টে প্রাণ গেল ১৩ বছরের মিনহাজের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের নয়াহাট বাজার সংলগ্ন কাশেম চেয়ারম্যান বাড়ি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মিনহাজ (১৩) নামে এক কিশোর ট্রলি চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডেকোরেশনের মালামাল নিয়ে একটি বিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় মালবাহী ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এতে চালক মিনহাজ ও তার সহকারী সাইম (১৪) গুরুতর আহত হন।

আহতদের দ্রুত ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত সাইমকে বাড়ি পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

একটি দুর্ঘটনায় ঝরে গেল আরেকটি কিশোর প্রাণ। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় কুড়িগ্রাম-৪ আসনের এমপিকে প্রাণঢালা অভিনন্দন।

ফটিকছড়িতে ট্রলি উল্টে কিশোর চালকের মৃত্যু।

আপডেট সময় ০৩:৫৭:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬