ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

ফটিকছড়িতে চুরির সন্দেহে পাঁচ নারীকে আটক।

  • নাজিম উদ্দীন
  • আপডেট সময় ০৩:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে
৪৪

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের রশিদাপুকুর এলাকায় একটি বহুতল ভবনে চুরির সন্দেহে পাঁচ নারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৫ জুন) সকাল ১১ টায় স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আটককৃতরা হলেন— কিশোরগঞ্জের হেলেনা আক্তার (৩৫), হাতিয়ার ঝুমুর (২৫), বোয়ালখালীর রুনা (৫০), কুলসুম (৪০) এবং ফেনীর রিনা (৪৫)। স্থানীয়দের দাবি, তারা সবাই বহিরাগত এবং সংঘবদ্ধ চোরচক্রের সদস্য হতে পারেন।

ফটিকছড়ি থানার এসআই মুজিব জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে চোর সন্দেহে পাঁচ নারীকে থানায় আনা হয়েছে। তাদের পরিচয় ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে এবং বিভিন্ন সময়ে চুরির ঘটনার অভিযোগও পাওয়া যাচ্ছে। এ ঘটনায় জড়িত কোনো সংঘবদ্ধ চক্র থাকলে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উলিপুরের দুর্গাপুর বাজারে মৎস্য আইন বাস্তবায়ন অভিযান, অবৈধ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস।

ফটিকছড়িতে চুরির সন্দেহে পাঁচ নারীকে আটক।

আপডেট সময় ০৩:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬