ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

জুলাই শহীদ দিবস উপলক্ষে উলিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত।

  • স্টাফ রিপোটার
  • আপডেট সময় ০১:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
৩৫

‘জুলাই শহীদ দিবস ২০২৬’ পালন উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহঃপতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস. এম. মেহেদী হাসান এবং উলিপুর থানার অফিসার ইনচার্জ সাঈদ ইবনে সিদ্দিক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন, উলিপুর পৌর বিএনপির সদস্য সচিব ও সহকারী অধ্যাপক সোলাইমান আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উলিপুর উপজেলা শাখার সদস্য সচিব হায়দার আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার অধ্যাপক আব্দুল জলিল সরকার, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর শাখার সেক্রেটারি তৌহিদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মামুনুর রশীদ, জুলাই আন্দোলনে আহত আতিক রহমান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল ফারাবি।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। নতুন প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ তুলে ধরার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রীয় দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চেতনা সমুন্নত রেখে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সুধীজন অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন।

জুলাই শহীদ দিবস উপলক্ষে উলিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত।

আপডেট সময় ০১:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬