ঢাকা , শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি র সতর্ক বার্তা!

  • আনোয়ারুল ইসলাম
  • আপডেট সময় ০৭:৪০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে
৭১

চিলমারী-রৌমারী নদী পথে যাতায়াতে নৌকায় অতিরিক্ত ভাড়া আদায়, বন্দর এলাকায় বাস, সিএনজি সহ সড়ক পথের যানবাহন চালকদের কাছ থেকে টোল আদায়ের সহ নানান অনিয়মের বিরুদ্ধে শতাধিক অভিযোগ ওঠায় বন্দর অফিসারকে সরাসরি সতর্ক বার্তা দিয়েছেন কুড়িগ্রাম -৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাক। গত সোমবার স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কুড়িগ্রাম – ৪ আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও জামায়াতে ইসলামের চিলমারী, রৌমারী এবং চর রাজীবপুর উপজেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে বন্দর অফিসার পুতুল চন্দ্রের সাথে কথা বলতে দেখা যায়। সেখানে তিনি সাধারন যাত্রীদের নিকট থেকে অতিরিক্ত নৌকা ভাড়া আদায়, জেলেদের কাছে টাকা আদায় ও সাধারণ মানুষকে হয়রানি করার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। নৌকার ভাড়া, মালামাল পরিবহন সহ নিদৃষ্ট টোল আদায়ের কোন সাইন বোর্ড না থাকায় বন্দর অফিসারকে সতর্ক করে বলেন, আপনি এখানে বসে কি ঘাস কাটেন, এ সব দেখেননা কেন। এসময় বন্দর অফিসারকে অতি চালাকি করে তাৎক্ষনিক ভাবে মোবাইল ফোনে উর্ধ্বতন অফিসারের সংগে কথা বলতে দেখা যায়। পুতুল চন্দ্র নৌকা ভাড়া সংক্রান্ত সাইন বোর্ড রৌমারী ও রাজীবপুর ঘাটে লাগানো আছে জানালে এমপি ও তার সাথে থাকা নেতারা বিষয়টি চ্যালেঞ্জ করেন। উল্লেখ্য যে, উক্ত বন্দর অফিসারের বিরুদ্ধে প্রতিটি নৌকা থেকে টোল আদায়, জেলেদের কাছে টাকা নেয়া এমনকি রাস্তায় থাকা গাড়ি থেকেও অর্থ আদায়েরও জোড়ালো অভিযোগ পাওয়া যায়। শুধু তাই নয় ইতিপূর্বেও ২০২৪-২০২৫ সালে ঘাটের নতুন ইজারদারকে তিনি পূর্বের মেয়াদ শেষ না হলেও ফকিরের হাট ঘাটের ছুটা ইজারাদারের নিকট ১ মাসের আয় হাতিয়ে নিয়ে ছিলেন। চিলমারী উপজেলার নদীভাঙন এলাকা পরিদর্শনকালে যাত্রীদের নিকট অতিরিক্ত নৌকা ভাড়া আদায়, সাধারণ মানুষকে হয়রানি ও বন্দর কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার বিষয়টি তুলে ধরেন। উক্ত বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে অবকাঠামোগত কাজে অনিয়ম, ধীরগতি ও নিজেদের খেয়াল খুশি মতো নিয়ম বানিয়ে বন্দরের স্বার্থকে ধূলিসাৎ করার ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তাছাড়া প্রতিটি নৌকার রেজিষ্ট্রেশন, অবৈধ ভাবে বালু উত্তোলকারী ড্রেজার ও বাল্ক হেড গুলোর কোন বৈধ কাগজ না থাকলেও বন্দর এলাকায় সেগুলোকে বহাল তবিয়তে চলাচল করতে দেখা যায়।
চিলমারী বন্দর কর্তৃপক্ষের সাথে আলাপকালীন চিলমারী উপজেলার জামায়াত আমির সাবেক সহকারী অধ্যাপক নুরে আলম মুকুল, সহকারী অধ্যাপক বাদল সহ অনেকেই উপস্থিত ছিলেন।
এমপি মোস্তাফিজুর রহমান নদী বন্দর সংশ্লিষ্টদের এ ধরনের অনিয়ম বন্ধ করে সাধারণ মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং ন্যায্য ভাড়ায় সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় কুড়িগ্রাম-৪ আসনের এমপিকে প্রাণঢালা অভিনন্দন।

চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি র সতর্ক বার্তা!

আপডেট সময় ০৭:৪০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬