ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

চিলমারীতে ধারনকৃত প্রকৃত আলাপচারিতার অডিও রেকর্ড বিকৃত করে থানায় অভিযোগ দায়ের।

১০৮

প্রকৃত ঘটনা আড়াল করতে চিলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্য সহকারীর নিকট ধারনকৃত মন্তব্য ও ক্ষোভের মূল অডিও রেকর্ড বিকৃত করে গতকাল ১০/০৮/২৬ ইং, সোমবার কথিত সাংবাদিক বাদী হয়ে চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছেন বলে খবর পাওয়া গেছে। ফলে উদোর পিন্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রমীণ অবকাঠামোর আওতায় ২০২৫-২০২৬ ইং অর্থ বছরের জন্য উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের বরাদ্দকৃত চিলমারী উপজেলার ৩নং থানাহাট ইউনিয়নের কয়েকটি প্রকল্পের আওতায় ব্যাপক দূর্নীতির খবর বিভিন্ন পত্রিকায় প্রকাশ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় দায়িত্বরত পিআইও অফিসের কার্য সহকারী মোঃ হুমায়ুন কবির গত ০৩/০৮/২০২৬ ইং, সোমবার দুপুরে স্থানীয় কয়েকজন সাংবাদিকের সাথে আবেগাপ্লুত হয়ে সংবাদপত্রে প্রকাশিত খবরের বিষয়ে তার ক্ষোভ ও যন্ত্রনার কথা জানান। তিনি বলেন, নিউজ না করার জন্য এস,এম রাফি ও রকিকে নগদ ৩০ হাজার টাকা দিলাম তাও ওনারা পেপারে খবর প্রকাশ করেছেন। এক প্রশ্নের জবাবে হুমায়ুন জানান, তারা দুজনেই আমার নিকট একলক্ষ টাকা দাবী করেন। বাকি টাকা না দিলে তারা আরো অসুবিধা করবে ও অফিসে অসুবিধা হবে সে ভয় দেখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। উক্ত কথোপকথনের ৭ মিনিট ২৭ সেকেন্ডের একটি অডিও রেকর্ড পাওয়া গেছে। উক্ত অডিও রেকর্ডের শুরুতে অভিযুক্ত কার্য সহকারী হুমায়ুন কবিরকে অজ্ঞাত দুই জনের বিরুদ্ধে মারাত্মক ক্ষোভ প্রকাশ করে কথা বলতে শোনা যায়। কিন্তু পরে গোটা অডিওতে দুই সাংবাদিকের কাছে প্রতারিত হওয়ার মূল বিষয় গুলো নিয়ে যাবতীয় কথা রেকর্ড করা রয়েছে মর্মে বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। অজ্ঞাত কারনে চিলমারী মডেল থানায় দাখিলকৃত অভিযোগ ও বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত খবরে শুধু সাংবাদিককে হুমকিদানের অভিযোগের বিষয়টিই গুরুত্ব সহকারে প্রকাশ করায় স্থানীয় ভাবে বিভিন্ন প্রশ্নের জন্ম নিয়েছে । এ বিষয়ে অভিযুক্ত হুমায়ুন কবির জানান, আমি কোন সাংবাদিককে সরাসরি কখনই হুমকি প্রদান করিনি। চায়ের টেবিলে আমার পরিচিতদের সামনে মনের ক্ষোভ ও আবেগ প্রকাশ করেছি এবং কে বা কারা আমার কথা রেকর্ড করে কি ভাবে কার কাছে বলেছে তাও জানিনা। এ বিষয়ে চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানায়, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। প্রকৃত ঘটনাকে আড়াল করে অডিও রেকর্ডটি ফাস হওয়ার ঘটনায় এলাকাবাসী ও সাধারন মানুষের মাঝে সাংবাদিকের দায়িত্ব পালনের ব্যাপারে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ।

চিলমারীতে ধারনকৃত প্রকৃত আলাপচারিতার অডিও রেকর্ড বিকৃত করে থানায় অভিযোগ দায়ের।

আপডেট সময় ০৪:০৭:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬