ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে রাজারহাটে পল্লী উন্নয়ন দিবস উদযাপন।

  • রতন রায়
  • আপডেট সময় ০৩:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
৮৩

কুড়িগ্রামের রাজারহাটে ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ পালিত হয়েছে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভা ও ফলদ বৃক্ষ বিতরণের মধ্য দিয়ে। সোমবার (৬ জুলাই) বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তানজিলা তাসনিম। সঞ্চালনায় ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো. রেজাউল হাসান।

পল্লী উন্নয়ন অফিসার এস. এম. শওকত আলম দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে জানান, বিআরডিবির আওতায় উপজেলার চান্দামারী রামশিং দলের ২৩ জন ঋণী সদস্যের মধ্যে ১০ লাখ ৯২ হাজার টাকা, দিনোবাজার অপ্রধান শস্য দলের ১৬ জন সদস্যের মধ্যে ৭ লাখ ৭ হাজার টাকা এবং দাসপাড়া অপ্রধান শস্য দলের ১৬ জন সদস্যের মধ্যে ৬ লাখ ৩২ হাজার টাকা বিতরণ করা হয়। মোট ৫৫ জন সুফলভোগীর মধ্যে ২৪ লাখ ৩১ হাজার টাকা ঋণ ও ১৫০টি ফলদ গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথি ড. আতিকুর রহমান মোজাহিদ তাঁর বক্তব্যে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বাস্তবমুখী পদক্ষেপ তুলে ধরেন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে গ্রামের মানুষকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, উপজেলা এনসিপির আহ্বায়ক জামায়েত হোসেন খোকন ও সদস্য সচিব সাজ্জাদুর রহমান সাগর উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় আরও অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা উম্মে কুলসুম বিউটি এবং কৃষি অফিসার সাইফুন্নাহার সাথী। বিআরডিবির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত থেকে দিবসটির সফলতা কামনা করেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ।

গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখতে রাজারহাটে পল্লী উন্নয়ন দিবস উদযাপন।

আপডেট সময় ০৩:৫৩:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬