আপডেট সময়
১১:৩৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
১২৬
বার পড়া হয়েছে
কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে নতুন মুখ হিসেবে মেয়র পদে মাঠে নেমেছেন মোঃ আব্দুল আলীম।তিনি কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই তিনি ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যার কথা শুনছেন। তার এই অংশগ্রহণে স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন অনেকেই। মোঃ আব্দুল আলীম জানান, নির্বাচিত হলে তিনি কুড়িগ্রাম পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব শহরে রূপান্তর করতে কাজ করবেন। তিনি উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। এদিকে, তাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন মুখ হিসেবে তার প্রার্থিতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও জমজমাট করে তুলতে পারে।
১৫২
আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই তিনি ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। শহরের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যার কথা শুনছেন। তার এই অংশগ্রহণে স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন অনেকেই।
মোঃ আব্দুল আলীম জানান, নির্বাচিত হলে তিনি কুড়িগ্রাম পৌরসভাকে একটি আধুনিক ও নাগরিকবান্ধব শহরে রূপান্তর করতে কাজ করবেন। তিনি উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা, অবকাঠামোগত উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, তাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন মুখ হিসেবে তার প্রার্থিতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকে আরও জমজমাট করে তুলতে পারে।