ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

উলিপুরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

  • স্টাফ রিপোটার
  • আপডেট সময় ০৩:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
৭১

কুড়িগ্রামের উলিপুরে বর্ণাঢ্য র‍্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) দুপুরে পৌর শহরের দয়ালপাড়া এলাকার করতোয়ার অস্থায়ী কার্যালয় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অরণ্য রুপটপ রেস্টুরেন্টে গিয়ে শেষ হয়।

পরে সেখানে পত্রিকাটির ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ভোরের পাতার উপজেলা প্রতিনিধি আব্দুল মালেকের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন দৈনিক করতোয়ার উলিপুর প্রতিনিধি সাজাদুল ইসলাম সাজু।

সভায় বক্তব্য দেন কালের কণ্ঠ ও জাগো নিউজের জেলা প্রতিনিধি রোকনুজ্জামান মানু, দৈনিক সংগ্রামের উলিপুর সংবাদদাতা সাখাওয়াত হোসাইন, দৈনিক জনতার উলিপুর প্রতিনিধি ইউনুস খান, দৈনিক নয়া দিগন্তের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আইনুল ইসলাম, দৈনিক নাগরিক ভাবনার উলিপুর প্রতিনিধি শাজাহান খন্দকার, দৈনিক প্রলয়ের ভ্রাম্যমাণ প্রতিনিধি নুর মোহাম্মদ রোকন, দৈনিক আমাদের প্রতিদিনের মেহেদী হাসান প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় দৈনিক করতোয়া বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। সমাজের অনিয়ম, দুর্নীতি, অসঙ্গতি ও মানুষের অধিকারবঞ্চনার বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরার পাশাপাশি জনস্বার্থে সংবাদ পরিবেশনে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

তাঁরা বলেন, আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে দৈনিক করতোয়া আরও সাহসী ও কার্যকর ভূমিকা রাখবে—এটাই প্রত্যাশা। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে সংশ্লিষ্ট সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান বক্তারা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ।

উলিপুরে দৈনিক করতোয়ার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

আপডেট সময় ০৩:৫২:৪০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬