আপডেট সময়
০৯:৩৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
১৭৬
বার পড়া হয়েছে
কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির কমিটি গঠনঃ সভাপতি সুজা আহাম্মেদ ও সাধারণ সম্পাদক মোঃ আলমোতাসিন বিল্লাহ ।
বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি কুড়িগ্রাম জেলা ইউনিটের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম সদর এলএসডি কার্যালয়ে আলোচনার মাধ্যমে জেলার কর্মরত খাদ্য পরিদর্শক মন্ডলীর সকল সদস্যগণের সম্মতিক্রমে ২০২৬-২০২৮ খ্রি. ৩ (তিন) বছর মেয়াদী কমিটি গঠন করা হয়। এসময় কমিটিতে খাদ্য পরিদর্শক সুজা আহাম্মেদ'কে সভাপতি ও উপ-খাদ্য পরিদর্শক মোঃ আলমোতাসিন বিল্লাহ সাধারণ সম্পাদক এবং খাদ্য পরিদর্শক মোঃ আশরাফুল ইসলাম'কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। অনুষ্ঠানে খাদ্য পরিদর্শক মোঃ মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক মোঃ মাইদুল ইসলাম এবং মোঃ আরিফ হোসেন। এছাড়াও অন্যান্য খাদ্য পরিদর্শক, উপ-খাদ্য পরিদর্শক ও সরকারি উপ-খাদ্য পরিদর্শক সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে, নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক'কে নির্বাচিত করায় খাদ্য পরিদর্শক, উপ-খাদ্য পরিদর্শক ও সহকারি উপ-খাদ্য পরিদর্শক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
২১০
বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতি কুড়িগ্রাম জেলা ইউনিটের কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে কুড়িগ্রাম সদর এলএসডি কার্যালয়ে আলোচনার মাধ্যমে জেলার কর্মরত খাদ্য পরিদর্শক মন্ডলীর সকল সদস্যগণের সম্মতিক্রমে ২০২৬-২০২৮ খ্রি. ৩ (তিন) বছর মেয়াদী কমিটি গঠন করা হয়।
এসময় কমিটিতে খাদ্য পরিদর্শক সুজা আহাম্মেদ’কে সভাপতি ও উপ-খাদ্য পরিদর্শক মোঃ আলমোতাসিন বিল্লাহ সাধারণ সম্পাদক এবং খাদ্য পরিদর্শক মোঃ আশরাফুল ইসলাম’কে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানে খাদ্য পরিদর্শক মোঃ মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক মোঃ মাইদুল ইসলাম এবং মোঃ আরিফ হোসেন। এছাড়াও অন্যান্য খাদ্য পরিদর্শক, উপ-খাদ্য পরিদর্শক ও সরকারি উপ-খাদ্য পরিদর্শক সহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক’কে নির্বাচিত করায় খাদ্য পরিদর্শক, উপ-খাদ্য পরিদর্শক ও সহকারি উপ-খাদ্য পরিদর্শক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।