ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কাস্টমস কমিশনারকে অপসারণের দাবিতে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও স্মারকলিপি পেশ ।

১৮০

রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) সভাপতি ও দৈনিক দিনকাল পত্রিকার রংপুর ব্যুরো প্রধান সালেকুজ্জামান সালেকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ এবং ভ্যাট কমিশনারের অপসারণের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)।

বুধবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় কুড়িগ্রাম কলেজ মোড়ে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ শুধু ব্যক্তি অপমান নয়, এটি পুরো সাংবাদিক সমাজের প্রতি অবমাননা। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দায়ী ভ্যাট কমিশনারের অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মুজাহিদ, চ্যানেল ওয়ান ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রাশেদুল ইসলাম রাশেদ, দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি বাবুল জামান, বিএনপির মিডিয়া সেলের জেলা প্রতিনিধি আজিজুল, জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মিজানসহ আরও অনেকে।

এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক বুলবুল, রাতিন, পলাশসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)-এর সদস্য সচিব এবং এটিএন নিউজ ও বাংলা নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন।

তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও সম্মান রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া জরুরি।

মানববন্ধন শেষে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-এ-খুদার কাছে চার দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি হস্তান্তর করেন কেজিইউজে নেতৃবৃন্দ।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ।

কাস্টমস কমিশনারকে অপসারণের দাবিতে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের মানববন্ধন ও স্মারকলিপি পেশ ।

আপডেট সময় ০৩:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬