আপডেট সময়
০২:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
২৫
বার পড়া হয়েছে
উলিপুরে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়ারু আটক জেল হাজতে প্রেরণ
কুড়িগ্রামের উলিপুরে জুয়াখেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদি নগদ টাকা সহ ৪ জুয়ারু কে আটক করেছে থানা পুলিশ । জানা গেছে, মঙ্গলবার ৩ নভেম্বর আনুমানিক রাত আড়াই ঘটিকায় উলিপুর উপজেলাধীন পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়। উলিপুর থানা পুলিশ জানায়,মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়িকে আটক করে। আটককৃতরা হলেন, আমভদ্রপাড়া এলাকার টুপ শেখের ছেলে দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় এলাকার আমজাদ হোসেনের ছেলে এনামুল হক (৪০), পারুলেরপাড় এলাকার আব্দুস ছাত্তারের ছেলে দুলু মিয়া (৪০) এবং ইসলামপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে কাইয়ুম আলী (৩৮)। এসময় তাদের কাছে থাকা জুয়ার সরঞ্জাম সহ নগদ ১৪ হাজার ৬’শ ৯৫ টাকা জব্দ করা হয়। তাহাদের বিরুদ্ধে ১৫ ধারায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ মামলা রুজু করা হয়। উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, মঙ্গলবার (৩ নভেম্বর) আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
৩৪
কুড়িগ্রামের উলিপুরে
জুয়াখেলা অবস্থায় জুয়ার সরঞ্জামাদি নগদ টাকা সহ ৪ জুয়ারু কে আটক করেছে থানা পুলিশ ।
জানা গেছে,
মঙ্গলবার ৩ নভেম্বর আনুমানিক রাত আড়াই ঘটিকায় উলিপুর উপজেলাধীন পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উলিপুর থানা পুলিশ জানায়,মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পান্ডুল ইউনিয়নের পান্ডুল বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়িকে আটক করে।
আটককৃতরা হলেন, আমভদ্রপাড়া এলাকার টুপ শেখের ছেলে দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় এলাকার আমজাদ হোসেনের ছেলে এনামুল হক (৪০), পারুলেরপাড় এলাকার আব্দুস ছাত্তারের ছেলে দুলু মিয়া (৪০) এবং ইসলামপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে কাইয়ুম আলী (৩৮)। এসময় তাদের কাছে থাকা জুয়ার সরঞ্জাম সহ নগদ ১৪ হাজার ৬’শ ৯৫ টাকা জব্দ করা হয়। তাহাদের বিরুদ্ধে ১৫ ধারায় জুয়া প্রতিরোধ আইন ২০২৬ মামলা রুজু করা হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, মঙ্গলবার (৩ নভেম্বর) আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।