ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কুড়িগ্রাম ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, স্থায়ী কমিটির দাবি

১২

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় নানা কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, শোভাযাত্রা ও কেক কাটার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফুলবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেন। পরে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন।

র‌্যালি শেষে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে নেতাকর্মীরা একে অপরের সঙ্গে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন তরুণ উদীয়মান নেতা আরিফুল ইসলাম আরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ফুলবাড়ী উপজেলা যুবদল ও বর্তমান ফুলবাড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব পদপ্রত্যাশী; মোঃ খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক, ফুলবাড়ী উপজেলা বিএনপি; বিষ্ণু চন্দ্র সেন, সদস্য সচিব, ফুলবাড়ী উপজেলা ছাত্রদল; মোহাম্মদ আলী কেলে, সাধারণ সম্পাদক, ফুলবাড়ী উপজেলা শ্রমিক দল; মোঃ রুবেল হোসেন, যুগ্ম আহ্বায়ক, ফুলবাড়ী উপজেলা যুবদল; ওবায়দুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ফুলবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দল; আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক, ভাঙ্গন ইউনিয়ন বিএনপি; আতিকুর রহমান এরশাদ, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, উপজেলা ছাত্রদল, ফুলবাড়ী, কুড়িগ্রামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচি থেকে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার পাশাপাশি বিএনপির স্থায়ী কমিটি গঠনের দাবি জানানো হয়।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, আহত ৫ জন

কুড়িগ্রাম ফুলবাড়ীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, স্থায়ী কমিটির দাবি

আপডেট সময় ০১:৪৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬