ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

কুড়িগ্রামে শিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা অনুষ্ঠিত।

৫১

“মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে পৌর অডিটোরিয়াম হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে

পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল। এছাড়াও বক্তব্য দেন, জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক আজিজুর রহমান স্বপন, ডাঃ মোঃ আমিনুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেন।।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম শক্তি। শুধু ভালো ফলাফল নয়, সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে শিক্ষার্থীদের নিজেদের গড়ে তুলতে হবে। মেধা ও নৈতিকতার সমন্বয়ের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলায় তরুণ প্রজন্মকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বক্তারা আরও বলেন, জিপিএ-৫ অর্জন শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হলেও এটিই শেষ লক্ষ্য নয়। ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

এসময় বাংলাদেশ ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার অনান্য নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন: ভিতরবন্দ ইউনিয়নে চেয়ারম্যান পদে গণসংযোগে মাহমুদুল হাসান মাহমুদ।

কুড়িগ্রামে শিবিরের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের A+ সংবর্ধনা অনুষ্ঠিত।

আপডেট সময় ১১:১১:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬