ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকার সংবাদ এ দক্ষ সাংবাদিক নিয়োগ চলছে......... যোগাযোগঃ ০১৪০৫৫৪৯৩২০ হোয়াটঅ্যাপ ।
নোটিশ :

যেকোনো বিজ্ঞপন দিতে যোগাযোগ করুন, মোঃ লিটন হাসান মিয়া বার্তা সম্পাদক, মোবাইলঃ ০১৪০৫৫৪৯৩২০।

রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন লাল উদ্যোগে জুলাই শহীদ রাজীব স্মৃতি ফুটবল ম্যাচ শুভউদ্বোধন।

  • রতন রায়
  • আপডেট সময় ০৪:২৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
৩৭

“মাদক মুক্ত সমাজ চাই, খেলা ধুলার বিকল্প নাই” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে অনুষ্ঠিত হয়েছে জুলাই শহীদ রাজীব স্মৃতি ফুটবল প্রীতি ম্যাচ-২০২৬। রোববার (১৯ জুলাই) বিকেলে রাজারহাট হেলিপ্যাড মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

শহীদ রাজীবের স্মৃতিকে ধারণ করে আয়োজিত এই প্রীতি ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ রাজীবের পিতা জনাব রেজাউল করিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশিদ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজারহাট উপজেলা শাখার আহবায়ক এ্যাড. শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজারহাট উপজেলা শাখার আমীর মাওলানা কফিল উদ্দিন ও সেক্রেটারী এ্যাড. আহাম্মদ আলী এবং জাতীয় নাগরিক পার্টি রাজারহাট উপজেলা শাখার সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম (সাগর)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাশেদুল ইসলাম রাশেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ৩নং রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শাহাদাত হোসেন লাল। আয়োজনের অন্যতম সংগঠক ছিলেন জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু

বক্তারা তাদের বক্তব্যে তরুণ প্রজন্মকে মাদকের কুপ্রভাব থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বারোপ করেন। তারা বলেন, খেলাধুলা একটি মানসিক ও শারীরিক সৌন্দর্যের প্রতীক। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই-এমনই মত প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

শাহাদাত হোসেন লাল জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই প্রীতি ম্যাচের আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর উপস্থিতিতে ম্যাচটি জমকালো পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, শহীদ রাজীবের স্মৃতি ধরে রাখতে এবং যুব সমাজকে মাদকের কালো থাবা থেকে বাঁচাতে নিয়মিত এমন আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছেন আয়োজকরা।

ট্যাগস
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিলমারীতে বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্তির দাবিতে সংবাদ সম্মেলন।

রাজারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন লাল উদ্যোগে জুলাই শহীদ রাজীব স্মৃতি ফুটবল ম্যাচ শুভউদ্বোধন।

আপডেট সময় ০৪:২৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬